কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহত
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী সহ ৬ জন নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) দেশটির শাহানিয়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নের গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও আব্দুল কাদের। অপর নিহত ব্যক্তি ভারতের নাগরিক। নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানিয়েছেন, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রাসঙ্গিক সংবাদ
- দল-মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ কাজের শপথ রাষ্ট্রপতির
- সিলেটে সিসিকের নাগরিক সংবর্ধনায় যোগ দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
- প্রথম সিলেট সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনাসহ নানা কর্মসূচি
- সিলেটে তেলবাহী লরি ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪, আহত ৩
- সিলেটের রায়নগরে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











