শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

০৭ আগস্ট ২০২৬ - ১৭:২৪
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান আইনমন্ত্রীর
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ছবি:সংগৃহীত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে জুলাই বিপ্লবের গণহত্যাসহ তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

​শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে 'আগামী শৈলকূপা' শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

​আইনমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী ডিসেম্বরে দেশে ফেরার যে কথা বলছেন, তা সত্য হলে তিনি যেন আইনি পথ ধরে হেঁটে বিচারের মুখোমুখি হন। আইন তার নিজস্ব গতিতেই চলবে উল্লেখ করে তিনি শেখ হাসিনাকে একজন অভিযুক্ত ও ফেরারি আসামি হিসেবে মন্তব্য করেন।

​তিনি আরও বলেন, বিগত সময়ে গুম, খুন ও জুলাই বিপ্লবে গণহারে হত্যাকাণ্ডের ঘটনাগুলো অস্বীকার করার উপায় নেই। এ পর্যন্ত শেখ হাসিনা বা তার দল এসব ঘটনার জন্য জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

​বিচার বিভাগ পুনর্গঠন ও মানোন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান বিচার ব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব। সাধারণ ও অসহায় মানুষ যেন বিচার বিভাগের ওপর আস্থা রাখতে পারেন, সে লক্ষ্যে কাজ করার প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন। বিচারকের দায়িত্বকে সাধারণ চাকরির ঊর্ধ্বে তুলে ধরে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

​শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশীষ বিন হাছান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0