হবিগঞ্জে গাড়িবহরে হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ বুধবার (২৯ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
গতকাল মঙ্গলবার রাতে এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা চলাকালে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।
দলের মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের সকল সাংগঠনিক ইউনিটকে নিজ নিজ এলাকায় সুশৃঙ্খলভাবে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে কর্মসূচী সফল করতে দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











