২০১৮ সালের বিতর্কিত নির্বাচন: যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালিন জেলা প্রশাসক (ডিসি) ও বর্তমানে যুগ্মসচিব পদে কর্মরত ৩২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, উক্ত কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে এবং জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন মনে করেছে সরকার। ফলে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের অবসরে পাঠানো হলো। আইন অনুযায়ী তারা বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা পাবেন।
এর আগে গত ৫ জুলাই ২০১৮ সালের নির্বাচনে পুলিশ সুপার (এসপি) পদে দায়িত্ব পালনকারী ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তারা সবাই বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। এছাড়া ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী ২২ জন ডিসিকেও বাধ্যতামূলক অবসর দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











