স্বাধীন গণমাধ্যমের নীতিমালা তৈরিতে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা ও সাংবাদিকদের সুরক্ষায় নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সংক্রান্ত চলমান নীতিমালা প্রণয়ন কাজ চূড়ান্ত করতে পত্রিকা সম্পাদকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের একটি প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বৈঠকে তিনি সংবাদপত্রের সম্পাদকদের সরকারের ভুলত্রুটির গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানানোর পাশাপাশি সরকারের জনকল্যাণমুখী ও ইতিবাচক কর্মকাণ্ডও বস্তুনিষ্ঠভাবে প্রকাশের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইতিবাচক সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষ সরকারের উন্নয়নমূলক উদ্যোগগুলো সম্পর্কে সঠিকভাবে অবহিত হতে পারে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
উক্ত বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম এবং দৈনিক মানবকণ্ঠ-এর সম্পাদক শহিদুল ইসলাম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











