রাজধানীতে ডিবির হাতে গ্রেপ্তার সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা আ'লীগের সম্পাদক নজরুল ইসলাম
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
ডিবি সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সোমবার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনগত কার্যক্রম ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে বর্তমানে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











