১০ আগস্ট প্রকাশিত হবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল

২৭ জুলাই ২০২৬ - ১৫:২২
প্রকাশিত: ৩ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
১০ আগস্ট প্রকাশিত হবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল
ছবি:সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

​সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০ আগস্ট ফলাফল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। কীভাবে বা কোন প্রক্রিয়ায় ফলাফল পাওয়া যাবে, তা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

​শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এর আগে ফল প্রকাশের জন্য গত ২০ জুলাই সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। চলমান এইচএসসি পরীক্ষা সংক্রান্ত প্রশাসনিক ব্যস্ততা এবং ফলাফল চূড়ান্তকরণের প্রক্রিয়া বাকি থাকায় পূর্বনির্ধারিত সময়ের কিছুটা পর ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

​শিক্ষা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা পূর্বে জানিয়েছিলেন যে, জুলাইয়ের শেষ নাগাদ ফল প্রস্তুতের কাজ শেষ হবে এবং মন্ত্রণালয়ের অনুমোদনের পর ফল প্রকাশ করা সম্ভব হবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে ১০ আগস্ট ফল প্রকাশের নতুন সূচি নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

​উল্লেখ্য, চলতি বছরের ২১ এপ্রিল থেকে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের অধীনে দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0