রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের প্রাঙ্গণে ঢুকে পড়ল বাস, নিহত ১

২৬ জুলাই ২০২৬ - ২২:১৮
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের প্রাঙ্গণে ঢুকে পড়ল বাস, নিহত ১
ছবি: সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি হাসপাতাল প্রাঙ্গণে ঢুকে পড়েছে। রবিবার (২৬ জুলাই) রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় এক পথচারী প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে এক শিশু রয়েছে।

​নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি পেশায় একজন হোটেল কর্মচারী ছিলেন।

​পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পরিস্থান পরিবহনের একটি বাস কুর্মিটোলা এলাকায় পৌঁছালে চালক যাত্রী নামানোর উদ্দেশ্যে গাড়িটি রাস্তার পাশে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে এবং মূল ফটক সংলগ্ন গ্যাসের নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় দেয়ালটি ভেঙে যায় এবং গেটের সামনে দাঁড়িয়ে থাকা রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

​ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার তানভীর হাসান। দুর্ঘটনার পরপরই ক্যান্টনমেন্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাসের চালককে আটক করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0