জুলাই হত্যাযজ্ঞ: সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

২৬ জুলাই ২০২৬ - ১৯:৪৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জুলাই হত্যাযজ্ঞ: সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি:সংগৃহীত

২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের ঘটনায় সাংস্কৃতিক ক্ষেত্রের ২৮ জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে। বেসরকারি সংগঠন রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়।

​রবিবার (২৬ জুলাই) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এসডিএফ-এর কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস আনুষ্ঠানিকভাবে এই অভিযোগপত্র হস্তান্তর করেন।

​অভিযুক্তদের তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, জায়েদ খান, সাইমন সাদিক ও মাহিয়া মাহি। এছাড়া অভিনেত্রী অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, সুজাতা আজিম ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এতে অন্তর্ভুক্ত রয়েছেন। তালিকায় আরও রয়েছেন অভিনেতা সাজু খাদেম, আজিজুল হাকিম, চন্দন রেজা, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মোমিন মেহেদী, সোমা ইসলাম, সাংবাদিক আনিস আলমগীর এবং আশরাফুল আলম ওরফে হিরো আলম।

​অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অভিযুক্তরা জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা প্রদান, উসকানি ও সহযোগিতাসহ বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এসব অভিযোগের একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্ত নিশ্চিতেই ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছে সংগঠনটি।

​অভিযোগ দাখিল শেষে আল নূর মোহাম্মদ আয়াস সংবাদমাধ্যমকে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এখনও সাংস্কৃতিক অঙ্গনের কিছু ব্যক্তি কটু মন্তব্য করে যাচ্ছেন।” তিনি ট্রাইব্যুনালের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0