শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
রবিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি চন্দ্রিমা উদ্যানে পৌঁছান এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধাজ্ঞাপন শেষে তিনি রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই তার নির্বাচনী এলাকা ভোলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যান এলাকায় জড়ো হন এবং বিভিন্ন স্লোগান দেন।
এর আগে একই দিন সকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক বিধান অনুযায়ী গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











