সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

২৫ জুলাই ২০২৬ - ১২:৫৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ফাইল ছবি

আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের অধিবেশনে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপতি নির্বাচনের উদ্দেশ্যে আলাদা করে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

​শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব তথ্য জানান। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সমীচীন হবে না।

​আইনমন্ত্রী আরও জানান, চট্টগ্রামে জুলাই আন্দোলন কেন্দ্রিক সংঘর্ষের ঘটনায় আহত ৮ জনের বিরুদ্ধে করা মামলা যাচাই করে যদি মিথ্যা প্রমাণিত হয়, তবে তা দ্রুত প্রত্যাহার করা হবে। একই সঙ্গে দেশে বর্তমানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে উল্লেখ করে তিনি স্পষ্ট করেন, অপরাধী যত বড় রাজনৈতিক নেতাই হন না কেন, ধর্ষণের মামলা কোনো অবস্থাতেই প্রত্যাহার করা হবে না।

​উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তাঁর মেয়াদ থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে নির্ধারিত সময়ের আগেই তিনি পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুসরণে বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0