রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ

২৪ জুলাই ২০২৬ - ২২:৩৬
প্রকাশিত: ৩ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করছে বোম্ব ডিসপোজাল টিম। ছবিঃ সংগৃহীত

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের অংশ থেকে বোমা সদৃশ একাধিক বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। নিষ্ক্রিয় করার সময় ওই এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

​শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।

​তিনি জানান, সন্ধ্যা ৭টার পর মেট্রোরেল স্টেশনের নিচে রহস্যজনক বস্তু থাকার সংবাদ পায় পুলিশ। পরে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাত ৮টা পর্যন্ত অন্তত দুটি বোমা সদৃশ বস্তু সফলভাবে নিষ্ক্রিয় করা হয় এবং পরবর্তী প্রক্রিয়ার কাজ অব্যাহত রাখা হয়।

​ পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর কে বা কারা স্টেশনের নিচে বস্তুটি রেখে যায়। প্রাথমিকভাবে এগুলোর ধরন ককটেল নাকি অন্য কোনো বিস্ফোরক তা স্পষ্ট না হলেও নিষ্ক্রিয় করা বস্তুর মধ্যে ডেটোনেটর পাওয়া গেছে। একটি সূত্র দাবি করেছে, এতে শক্তিশালী বিস্ফোরকের উপস্থিতি ছিল।

​এদিকে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে একটি পরিত্যক্ত ছাতা উদ্ধার করেন, যার ভেতরেই বোমা সদৃশ বস্তুটি রাখা ছিল। পরে বোম্ব ডিসপোজাল টিম এসে তা নিষ্ক্রিয় করে। কে বা কারা এটি ফেলে গেছে তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা কর্ডন করে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। এ ঘটনার পর আশপাশের এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0