রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: দেশে ফিরে সংবিধানে কী আছে ব্যাখ্যা করলেন স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে চলা আলোচনার মধ্যেই ব্যাংকক থেকে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরে বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, গত এক সপ্তাহ বিদেশে থাকার কারণে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর কিছু জানা নেই।
শুক্রবার (২৪ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের মতো তিনিও কেবল শুনেছেন, এর বাইরে বিস্তারিত কোনো তথ্য তাঁর কাছে নেই। নির্ধারিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা দুদিন আগেই শেষ হওয়ায় তিনি থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফেরেন।
দেশে ফিরে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন বলে আশা প্রকাশ করে স্পিকার সাংবিধানিক কাঠামোর বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন, তবে সংবিধান অনুযায়ী তাঁকে স্পিকারের নিকট পদত্যাগপত্র দাখিল করতে হবে। পদ খালি হওয়ার পর পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
সংবিধানের বিধান উল্লেখ করে স্পিকার আরও বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে কিংবা এই পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার নিজে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











