সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

২৩ জুলাই ২০২৬ - ২৩:৪৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের প্রেক্ষাপটে নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।

​এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যান স্পিকার। পূর্বনির্ধারিত সফরসূচি ও রিটার্ন টিকিট অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল। তবে সরকারের উচ্চপর্যায় থেকে পাওয়া বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি সফর সংক্ষেপ করে দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

​সংসদ সচিবালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সরকারের উচ্চপর্যায়ের অনুরোধেই স্পিকার সফর সংক্ষিপ্ত করেছেন। রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের গুঞ্জন ও উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণেই এই জরুরি বার্তা দেওয়া হয়ে থাকতে পারে বলে মনে করছেন সংশিষ্টরা।

​সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সে হিসেবে পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

​উল্লেখ্য, স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেও সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী পদটি শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0