বাংলাদেশ পুলিশে রদবদল: চার ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে রদবদল করা হয়েছে। চারজন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি)-সহ মোট ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে পদায়ন করা হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসেবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গত ২৮ জুন জারি করা এক আদেশে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এফডিএমএন কার্যালয়ে এপিবিএনে বদলি করা হয়েছিল; সেই পুরোনো আদেশটি বাতিল করা হয়েছে।
বদলি হওয়া অন্যান্য কর্মকর্তাদের মধ্যে পাবনার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহকে সিআইডিতে এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের আবু আশ্রাফকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার শরিফ উদ্দিন আহমেদকে র্যাবে এবং শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে ন্যস্ত করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











