স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপির জামিনদার: ইসি

২১ জুলাই ২০২৬ - ১৯:৫৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপির জামিনদার: ইসি
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে একগুচ্ছ কঠোর বার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, দ্বৈত নাগরিকত্বের অধিকারী ব্যক্তি, ঋণখেলাপি এবং খেলাপি ঋণের জামিনদাররা স্থানীয় সরকারের কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

​মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আয়োজিত এক সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

​ইসি সূত্রে জানা গেছে, সভায় নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাশুদ, আনোয়ারুল ইসলাম সরকার, বেগম তাহমিদা আহমেদ ও আবুল ফজল মো. সানাউল্লাহসহ কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​সহকারী পরিচালক আশাদুল হক জানান, সভায় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পর্কিত বিদ্যমান আইন ও সংশোধনের বিভিন্ন প্রস্তাবনা বিস্তারিত পর্যালোচনা করা হয়। আগামী অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় আইনি কাঠামো চূড়ান্ত করতে কাজ করছে কমিশন। প্রাথমিক পরিকল্পনা অনু্যায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0