জাতিসংঘের শরণার্থীপ্রধান ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার তাগিদ
নিউইয়র্কে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট নিরসনে একটি স্থায়ী ও টেকসই সমাধান খোঁজার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাশীল প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত ভূমিকার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে এ সংকটের স্থায়ী সমাধানের জন্য তাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই। এই লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও সুসংগঠিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘের সহায়তা ও আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











