নির্ধারিত ভাড়ার বেশি নিলেই বাসের রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

২২ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:৪৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নির্ধারিত ভাড়ার বেশি নিলেই বাসের রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
ছবি: সংগৃহীত

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।

​মন্ত্রী কথা বলার কিছু সময় আগেই বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়। নতুন হিসাব অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

গেজেট প্রকাশের পরই সিদ্ধান্ত কার্যকর

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, মঙ্গলবারই ভাড়াসংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে এবং গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই তা কার্যকর বলে গণ্য হবে। তিনি বলেন, গাণিতিক পদ্ধতি বা মেথড অনুযায়ী ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ার কথা ছিল। বাস মালিক সমিতি রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির দোহাই দিয়ে এর চেয়ে কম বাড়াতে রাজি হয়নি, তবে শেষ পর্যন্ত তা ১৭ পয়সায় নির্ধারণ করা সম্ভব হয়েছে।

​শেখ রবিউল আলম আরও বলেন, যেকোনো ধরনের ভাড়া বৃদ্ধিই সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করে। তবে বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি তেলের কথা বিবেচনা করে একটি যৌক্তিক ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রেল ও নৌপথের ভাড়ার খবর

রেলপথের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী নিশ্চিত করেন, আপাতত ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তবে রেল ও লঞ্চের ভাড়ার বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (পরশুদিন) সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে লঞ্চ মালিকদের পক্ষ থেকেও ভাড়া বাড়ানোর দাবি তোলা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0