জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:৫১
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি : সংগৃহীত।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমাবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে তাকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ইস্তাম্বুলে এক সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন তিনি।

​বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। সফরকালে ম্যানহাটনের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে অবস্থান করবেন তিনি। বিমানবন্দরে অবতরণের পর মোটরশোভাযাত্রা সহকারে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়।

​প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দর ও হোটেল প্রাঙ্গণে ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হন দলীয় নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি তার নিউইয়র্কে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

​প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বক্তব্য দেবেন তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে বিশ্বমঞ্চে এটিই হবে তার প্রথম ভাষণ। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, এই ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন, অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটের সমাধানসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু গুরুত্ব পাবে।

সফরের বিস্তারিত সূচি

সফরকালে একাধিক বিশ্বনেতা ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ২২ সেপ্টেম্বর তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং মেটার প্রতিনিধি জোয়েল কাপলানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

​২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকটবিষয়ক একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বোয়িং গ্লোবালের প্রেসিডেন্টের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী। পরবর্তী দিনগুলোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে আগামী ২৭ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0