মুক্তির আগেই গিনেস বিশ্বরেকর্ড গড়ল অল্লু অর্জুন ও দীপিকার 'রাকা'

২২ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:৩৮
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মুক্তির আগেই গিনেস বিশ্বরেকর্ড গড়ল অল্লু অর্জুন ও দীপিকার 'রাকা'
ছবি সংগৃহীত আনন্দবাজার অনলাইন

প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় এক বছর আগেই বিশ্বরেকর্ডের পাতায় নাম তুলল দক্ষিণী তারকা অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুপ্রতীক্ষিত সিনেমা 'রাকা'। জনপ্রিয় পরিচালক অ্যাটলির পরিচালনায় প্রথমবার একসঙ্গে কাজ করছেন অল্লু অর্জুন। তবে মুক্তির আগেই এক অভাবনীয় প্রযুক্তিগত অর্জনের মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে ছবিটি।

প্রযুক্তির নতুন মাইলফলক

চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা সান পিকচার্স সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঐতিহাসিক অর্জনের ঘোষণা দেয়। প্রকাশিত ছবিতে পরিচালক অ্যাটলি ও অল্লু অর্জুনের হাতে গিনেসের অফিশিয়াল সনদপত্র দেখা যায়। প্রযোজনা সংস্থা জানায়, শুটিং চলাকালে রিয়েল টাইমে একই ফ্রেমে একসঙ্গে ৩৭ জন অভিনেতার গতিবিধি সফলভাবে ক্যামেরাবন্দি করা হয়েছে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একে একটি বড় প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। গিনেস বিশ্বরেকর্ডের দাপ্তরিক ওয়েবসাইটেও এই অর্জনের কথা স্থান পেয়েছে।

'অ্যাভাটার'-এর সাথে তুলনা ও ১৮ বছরের স্বপ্ন

সিনেমাটির দৃশ্যধারণ ও নির্মাণশৈলী নিয়ে ইতোমধ্যেই সিনেপাড়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। সম্প্রতি পরিচালক সিবি চক্রবর্তী সিনেমাটির বেশ কিছু দৃশ্য দেখে মুগ্ধতা প্রকাশ করেন। তিনি জানান, 'রাকা'র দৃশ্যগুলো এতটাই অসাধারণ যে হলিউডের বিখ্যাত ছবি 'অ্যাভাটার'-এর সাংশ্লিষ্টতার কথাও মনে করিয়ে দেয়। সিবি আরও মন্তব্য করেন, পরিচালক এসএস রাজামৌলীর মতো অ্যাটলিও ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুন এক উচ্চতায় নিয়ে যাবেন। একইভাবে গীতিকার বিবেকও জানান, আন্তর্জাতিক মানের এই ধরনের ভিজ্যুয়াল সাধারণত হলিউডের সিনেমাতেই দেখা যায়।

​উল্লেখ্য, চলতি বছরের ৮ এপ্রিল অল্লু অর্জুনের জন্মদিনে 'রাকা' সিনেমার প্রথম ঝলক উন্মোচন করা হয়। সেই ফার্স্ট লুকে মাথায় চুলহীন, চোখে কাজল ও হাতে পশুর ন্যায় নখসহ এক রহস্যময় অবতারে দেখা গিয়েছিল এই দক্ষিণী তারকাকে। ছবিটির ভাবনা সম্পর্কে পরিচালক অ্যাটলি জানান, দীর্ঘ ১৮ বছর ধরে তিনি মনে মনে যে স্বপ্ন লালন করেছিলেন, তা-ই অবশেষে 'রাকা'র মাধ্যমে রূপালি পর্দায় রূপ পেতে যাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0