সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা বিষয়ে আলোচনা

২২ সেপ্টেম্বর ২০২৬ - ০৩:৩২
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা বিষয়ে আলোচনা
ছবি: সংগৃহীত

সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সোমবার (২১ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক ও উন্নয়ন

বৈঠককালে দুই দেশের প্রতিনিধিরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। একই সঙ্গে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ণ রাখা এবং প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

স্পেশাল ফোর্সের দক্ষতার প্রশংসা

সাক্ষাৎকালে আন্তর্জাতিক শান্তি ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অব্যাহত ও প্রশংসনীয় অবদানের কথা উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত। এর পাশাপাশি ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক (ইউএসএআরপিএসি)-এর সঙ্গে যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’-এ অংশগ্রহণকারী বাংলাদেশ স্পেশাল ফোর্সের সদস্যদের অনন্য পেশাদারিত্ব, শৃঙ্খলাপরায়ণতা ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0