অক্টোবরে আসছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’: কৈশোরের সচেতনতায় নতুন বার্তা
কৈশোরের শারীরিক ও মানসিক জটিলতা, পারিবারিক দায়িত্ব এবং সামাজিক সচেতনতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’। মো. আক্তার হোসেনের পরিচালনায় পারিবারিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক ঘরানার এই ফিচারিটি আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে যাচ্ছে। ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে ‘জায়না ইজি প্রোডাকশন’-এর ব্যানারে।
ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন চিকিৎসক ও গবেষক ডা. তৃণা ইসলাম। চিকিৎসা ও গবেষণার পাশাপাশি তিনি সংবাদ উপস্থাপক ও অনুষ্ঠান প্রযোজক হিসেবেও কাজ করছেন।
সংকটের প্রেক্ষাপট ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা
‘শব্দহীন যন্ত্রণা’ শুধু সাধারণ পারিবারিক গল্প নয়, বরং কিশোর-কিশোরীদের নিরাপত্তা, প্রজনন স্বাস্থ্যশিক্ষা ও অভিভাবকদের সঠিক ভূমিকা তুলে ধরার এক প্রয়াস। কাহিনীর কেন্দ্রবিন্দু কিশোরী ‘মায়া’র গর্ভাবস্থা। কৈশোরের আবেগ, অজ্ঞতা ও অপরিপক্বতার কারণে নেওয়া ভুল সিদ্ধান্ত কীভাবে একটি মেয়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, তার পরিবার এবং সামগ্রিক ভবিষ্যৎকে প্রভাবিত করে, তা অত্যন্ত স্পর্শকাতরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
চলচ্চিত্রটিতে অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি, যথাসময়ে চিকিৎসা সেবা গ্রহণ, মানসিক কাউন্সেলিং এবং সন্তানদের সঙ্গে অভিভাবকদের খোলামেলা যোগাযোগের প্রয়োজনীয়তার ওপর বিশেষ আলোকপাত করা হয়েছে। ডা. তৃণা ইসলামের গল্প রচনায় কিশোর-কিশোরীদের সংকটময় মুহূর্তে পরিবারের পাশে দাঁড়ানোর গুরুত্ব প্রধান প্রাধান্য পেয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











