বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন ও প্রণোদনা বাড়ানোর তাগিদ প্রাণিসম্পদ মন্ত্রীর

২২ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:৫৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন ও প্রণোদনা বাড়ানোর তাগিদ প্রাণিসম্পদ মন্ত্রীর
ছবি সংগৃহীত

দেশের প্রাণিসম্পদ খাতের সার্বিক অগ্রগতিতে গবেষক ও বিজ্ঞানীদের অবদানকে স্বীকৃতি দিয়ে তাঁদের উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানিয়েছেন, গবেষণা সংস্থাগুলোকে আধুনিক ও ফলপ্রসূ করতে প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে।

গবেষণায় অনুপ্রেরণা ও মূল্যায়ন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পরিচালনা পর্ষদের ৪৯তম সভায় এসব কথা বলেন মন্ত্রী। পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

​মন্ত্রী উল্লেখ করেন, গবেষকরা তাঁদের মেধা, নিষ্ঠা ও শ্রম দিয়ে নতুন জ্ঞান ও প্রযুক্তির জন্ম দেন। এসব অর্জনের উপযুক্ত প্রতিদান না পেলে ভবিষ্যতে গবেষণার ক্ষেত্রে উদ্দীপনা কমে যেতে পারে। তাই বিজ্ঞানীদের উৎসাহ দিতে পদক ও প্রণোদনার সুযোগ বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন তিনি।

খামারিদের হাতে পৌঁছে দিতে হবে প্রযুক্তি

খাতটির উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ আমিষের জোগানের ওপর গুরুত্বারোপ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, রোগের প্রাদুর্ভাব রোধ, উন্নত জাত তৈরি এবং রপ্তানি সম্ভাবনা বাড়াতে মানসম্মত গবেষণার বিকল্প নেই। তবে উদ্ভাবিত প্রযুক্তি শুধু গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে দ্রুত মাঠপর্যায়ে খামারি ও উদ্যোক্তাদের কাছে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।

​উক্ত সভায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ও পর্ষদের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, বিএআরসি-র নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0