ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১৮৭২ রোগী হাসপাতালে, আরও ৫ জনের মৃত্যু

২২ সেপ্টেম্বর ২০২৬ - ২২:৪৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১৮৭২ রোগী হাসপাতালে, আরও ৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন রোগী, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সেপ্টেম্বরেই সর্বোচ্চ প্রাণহানি

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৯৫ জনের মৃত্যু হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, এর মধ্যে কেবল সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনেই মারা গেছেন ৯৮ জন, যা মাসভিত্তিক হিসাবে এ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু।

আক্রান্তের শীর্ষে চার বিভাগ ও দুই সিটি

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সর্বমোট ৬৫ হাজার ৪৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অঞ্চলভিত্তিক তথ্যে দেখা গেছে, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ডেঙ্গু সংক্রমণের হার সবচেয়ে বেশি। এর পাশাপাশি ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেও রোগীর চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0