জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ সেপ্টেম্বর ২০২৬ - ২১:৪৭
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

​স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদরদপ্তরে বিশ্বনেতাদের উপস্থিতিতে এই অধিবেশন শুরু হয়। উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের প্রতিনিধিরা এ বিশ্বমঞ্চে সমবেত হন।

বিশ্বনেতাদের সম্মানে প্রাতরাশ

এর আগে সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত বিশেষ স্বাগত প্রাতরাশে সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সদরদপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস ঐতিহ্যবাহী এই প্রাতরাশের আয়োজন করেন।

​উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক কাজ গত ৮ সেপ্টেম্বর শুরু হলেও ২২ সেপ্টেম্বর থেকে মূল সাধারণ বিতর্ক পর্ব শুরু হলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0