দেশজুড়ে বৃষ্টির ধারা অব্যাহত থাকার পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণ
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, দেশের সিংহভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য মতে, মৌসুমি বায়ুর অক্ষের একটি বর্ধিতাংশ ভারতের রাজস্থান থেকে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। বর্তমানে বাংলাদেশে মৌসুমি বায়ু বেশ সক্রিয় থাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে।
এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক অঞ্চলেও একই ধরনের আবহাওয়া বিরাজ করার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সংস্থাটি আরও জানায়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী সময়ে তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











