চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩, ৬ জনকে সামারি ট্রায়ালে

২৯ জুলাই ২০২৬ - ২৩:৫২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩, ৬ জনকে সামারি ট্রায়ালে
প্রতীকী ছবি।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ ও জেলার বিভিন্ন ফাঁড়ি পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের বানাতখাল মোড় এলাকায় অভিযান চালিয়ে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের ফয়সালের  ছেলে শুভ আলী খাঁন (২১) এবং মেহেরপুরের রাজনগর এলাকার সেলিম আলীর ছেলে রাসেল রানা (৩০) একই গ্রামের আলাউদ্দিনের ছেলে  অন্তর আলী (২৩)।

​পৌরসভার মিয়াপাড়া এলাকায় অপর এক অভিযানে গোবিন্দপুর গ্রামের কার্তিক সাধুখাঁর ছেলে শুভংকর সাধুখাঁ (২১)কে ১০ গ্রাম গাঁজা ও সেবনের কলকাসহ আটক করে পুলিশ। অন্যদিকে জেহালা মিলপাড়া এলাকায় নিজ ঘর থেকে মাদক সেবনের বিভিন্ন পাইপ, ব্লেড, ফুয়েল পেপার ও গ্যাস লাইটারসহ মহন চৌধুরীর ছেলে মোহাঃ রাসেল চৌধুরী (২৯)কে গ্রেপ্তার করা হয়।

​এছাড়া নান্দবার মাঠপাড়া এলাকায় বসতবাড়ির উঠান থেকে ৫ পিস ট্যাপেন্টাডলসহ আলিম মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩৩)কে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে পূর্বের মাদকের পৃথক দুটি মামলার তদন্ত সূত্রে গড়গড়ি গ্রামের গোলাম খার ছেলে হাসান (৩৭), মুন্সিগঞ্জের অঘোরনাথের

আনছার আলীর ছেলে শান্ত (৩৩), মিজানুর রহমানের ছেলে মুজিবুর রহমান ওরফে লাল মিয়া (৩২) ও জালাল উদ্দিনের ছেলে  সজল হোসেন (৩০) নামে আরও চারজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

​অভিযানের অংশ হিসেবে একাত্তর মোড় এলাকা থেকে পুলিশ গোপালদিয়ার গ্রামের মাহমুদ আলীর ছেলে  শাহিদুল ইসলাম (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি সিআর মামলায় পরোয়ানাভুক্ত দুই আসামি নান্দবার গ্রামের নাসির উদ্দিনের দুই ছেলে  নুরুল ইসলাম (৬০) ও রিন্টুকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠায় আলমডাঙ্গা থানা পুলিশ।

​পুলিশ জানিয়েছে, মাদক মামলায় গ্রেপ্তার হওয়া শুভ আলী খাঁন, রাসেল রানা, অন্তর আলী, শুভংকর সাধুখাঁ, মোহাঃ রাসেল চৌধুরী ও হাবিবুর রহমানকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0