চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা বৃদ্ধার মরদেহ উদ্ধার

২৮ জুলাই ২০২৬ - ২১:২৮
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা বৃদ্ধার মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা বৃদ্ধার মরদেহ উদ্ধার।

চুয়াডাঙ্গার ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সংলগ্ন রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

​জিআরপি রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে এক বৃদ্ধার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

​প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে পুলিশ অনুমান করছে, দুপুর ১টার দিকে রাজশাহীগামী ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় বা নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হতে পারে। নিহত নারীর আনুমানিক বয়স ৭০ বছর হলেও তাঁর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

​ঘটনার খবর পাওয়ার পরপরই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও জিআরপি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক আইনি কার্যক্রম শুরু করেন। পাশাপাশি নিহতের সঠিক পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে চুয়াডাঙ্গা পিবিআই এর একটি প্রতিনিধি দল তদন্ত শুরু করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0