আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ লাইসেন্সসহ নানা অভিযোগে আলিফ ফুডকে ৮০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ‘আলিফ ফুড প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর বাজার এলাকায় সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্র জানায়, সার্বিক তদারকির সময় দেখা যায় প্রতিষ্ঠানটির সবকটি লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এছাড়া অবৈধ প্রক্রিয়ায় ব্যবসা পরিচালনা, পচা মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন জায়গায় মরিচ শুকানোর প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. লিটন মিয়াকে প্রশাসনিক ব্যবস্থায় ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও নগদ আদায় করা হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত
- আলমডাঙ্গার ১৬ পূজামণ্ডপে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতিমূলক সভা
- আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ৪
- চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে নাশকতা মামলার দুই আসামী গ্রেফতার
অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











