দেশে হামের বিস্তার অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২৭

১৪ অক্টোবর ২০২৬ - ১৬:২২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে হামের বিস্তার অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২৭
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপ থামছেই না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটta পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই নির্দিষ্ট সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ের মধ্যে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৭ জন।

​বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ১ হাজার ৭৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি, নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ১০৪ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট শিশুর মৃত্যুর সংখ্যা ১ হাজার ১১৭৭ জনে দাঁড়িয়েছে।

​স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৯ জন এবং ল্যাব টেস্টে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২৮ জনের শরীরে। সব মিলিয়ে এই এক দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২৭ জনে।

​চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন।

​স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ২ লাখ ৮ হাজার ৫৭০ জনের মধ্যে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর মোট ২২ হাজার ৮৪০ জনের শরীরে হাম রোগটি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0