সৌদির সার্বভৌমত্ব ও নিরাপত্তায় অবিচল পাকিস্তান: শাহবাজ শরিফ

১৪ অক্টোবর ২০২৬ - ১৬:৪৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সৌদির সার্বভৌমত্ব ও নিরাপত্তায় অবিচল পাকিস্তান: শাহবাজ শরিফ
ছবি সংগৃহীত

সৌদি আরবের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের অকৃত্রিম ও দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

​বুধবার (১৪ অক্টোবর) ঐতিহাসিক ‘মক্কা প্রতিরক্ষা জোট’-এর প্রথম মহাসচিব জেনারেল (অব.) নোমান মাহমুদের সঙ্গে বৈঠককালে পাকিস্তানি প্রধানমন্ত্রী এই অবস্থান স্পষ্ট করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

​প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সাক্ষাতকালে জেনারেল (অব.) নোমান মাহমুদ জোটের কৌশলগত কাঠামো এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অবহিত করেন।

​বৈঠকে শাহবাজ শরিফ স্পষ্ট করে বলেন, মক্কা প্রতিরক্ষা জোটের নীতিমালার আলোকে রিয়াদের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষার সুরক্ষায় ইসলামাবাদ সবসময় পাশে রয়েছে। সেই সঙ্গে আত্মরক্ষার আইনি ও বৈধ অধিকার চর্চায় সৌদি আরবকে পাকিস্তান পূর্ণ সমর্থন জানায় বলেও তিনি উল্লেখ করেন।

​উল্লেখ্য, সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলা মোকাবেলায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত সেনা মোতায়েনের বিষয়ে একমত হয় পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব। এর ধারাবাহিকতায় যৌথ নিরাপত্তা রূপরেখা বাস্তবায়নে তিন দেশ একযোগে কাজ করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0