অভিষেক শর্মার রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি সিরিজে ইতিহাস গড়লেন সাহেবজাদা ফারহান
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান অধিনায়ক সাহেবজাদা ফারহান ব্যক্তিগত পারফরম্যান্সে নতুন এক ইতিহাস তৈরি করেছেন। দুই পূর্ণ সদস্য দেশের দ্বিপক্ষীয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। তিন ম্যাচে মোট ২৩৮ রান সংগ্রহ করে ভারতের অভিষেক শর্মার রেকর্ড পেছনে ফেলে দিয়েছেন এই পাকিস্তানি ওপেনার।
রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তান শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হেরে গেলেও ফারহানের ব্যাটে রানের ধারা অব্যাহত ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে টানা তৃতীয় ফিফটি হাঁকিয়ে ব্যক্তিগত সংগ্রহের খাতায় যোগ করেন আরও একটি অর্ধশতক। ম্যাচে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৮ উইকেটে ১৬৮ রান সংগ্রাহ করে। জবাবে ১৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচটিতে পাকিস্তান হারলেও তাতে সিরিজের ফলাফলে কোনো প্রভাব পড়েনি। প্রথম দুই টি-টোয়েন্টিতে বড় জয় নিয়ে আগেই ২-১ ব্যবধানে ঘরের মাঠে সিরিজ নিশ্চিত করে রাখে পাকিস্তান। এর আগে রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচে পাকিস্তান ৪ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৮২ রানের বড় ব্যবধানে জয় লাভ করেছিল।
ব্যক্তিগত এই মাইলফলক স্পর্শ করার পথে অভিষেক শর্মার আফগানিস্তানের বিরুদ্ধে করা চলতি বছরের ২২৯ রানের রেকর্ডটি টপকে যান ফারহান। ম্যাচ শেষে ফারহান জানান, আগের দুই ম্যাচের মতো শেষ ম্যাচেও একই পরিকল্পনা নিয়ে তারা নেমেছিলেন, তবে ক্রিকেটে যেকোনো দিন যেকোনো কিছু ঘটতে পারে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











