শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেন ইমরান হাশমি

১৪ অক্টোবর ২০২৬ - ১৬:৪৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেন ইমরান হাশমি
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা ইমরান হাশমি তার নতুন চলচ্চিত্র ‘গানমাস্টার জি ৯’-এর চিত্রগ্রহণে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির শুটিং চলাকালেই ঘটেছে এক বড় ধরনের দুর্ঘটনা। তবে অল্পের জন্য বড় কোনো আঘাত বা বড় ধরনের ক্ষতি ছাড়াই রক্ষা পেয়েছেন এই অভিনেতা।

​সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রকাশ পাওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি ক্রেনের সাহায্যে শূন্যে ঝুলিয়ে রাখা গাড়ি হঠাৎ করেই নিচের দিকে পড়ে যায়। নিচে দাঁড়িয়ে থাকা একটি কালো ভ্যানের ওপর গাড়িটি বিকট শব্দে আছড়ে পড়ে। ওই সময় ভ্যানটির খুবই কাছাকাছি অবস্থান করছিলেন ইমরান হাশমি।

​ঘটনার ভিডিওতে দেখা যায়, শুটিং সেটে উপস্থিত কলাকুশলী ও দর্শকরা শূন্যে ঝুলতে থাকা গাড়িটির দিকে তাকিয়ে ছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যেই গাড়িটি নিচে থাকা ভ্যানটির ওপর আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, ইমরান হাশমি আর একটু কাছে দাঁড়িয়ে থাকলে বড় ধরনের প্রাণহানি বা গুরুতর আঘাতের ঘটনা ঘটতে পারত।

​তবে প্রকাশিত এই দৃশ্যটি সিনেমার দৃশ্যধারণের পরিকল্পিত অংশ ছিল, নাকি সত্যিই অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটেছে—সে বিষয়ে ছবিটির নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

​উল্লেখ্য, ‘গানমাস্টার জি ৯’ চলচ্চিত্রের শুটিং ঘিরে বিতর্কের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত জুন মাসে হরিদ্বারে এই ছবির সেটে ‘বার অ্যান্ড ক্যাফে’ লেখা একটি সাইনবোর্ড ঝুলানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও বিতর্ক তৈরি হয়েছিল। পরবর্তীতে জানা যায়, সেটি কেবলই শুটিংয়ের অস্থায়ী সেট ছিল।

​ছবিটিতে ইমরান হাশমি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জেনেলিয়া ডি’সুজা, অপারশক্তি খুরানা ও অভিষেক সিংহ। চলচ্চিত্রটি আগামী ২৭ নভেম্বর পেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0