সোলজার’ ছবির মুক্তি আবারও পেছাল, শুটিং নিয়ে নতুন অনিশ্চয়তা

১৪ অক্টোবর ২০২৬ - ১৬:৫৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সোলজার’ ছবির মুক্তি আবারও পেছাল, শুটিং নিয়ে নতুন অনিশ্চয়তা
ছবি: সংগৃহীত

ঢালিউড মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত ‘সোলজার’ সিনেমাটি নিয়ে আবারো তৈরি হয়েছে অনিশ্চয়তা। ২০২৫ সালের অক্টোবরে দৃশ্যধারনের কাজ শুরু হওয়া এই ছবিটির ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা ছিল। পরবর্তীতে সেই পরিকল্পনা বদলে ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তির দিনক্ষণ নির্ধারণ করা হয়। তবে বছরের শেষভাগ ঘনিয়ে আসলেও এখনও শেষ হয়নি এর ৯ দিনের কাজ।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দফায় শিডিউল নিলেও প্রযোজনা প্রতিষ্ঠান সময়মতো শুটিং শুরু করতে ব্যর্থ হয়। এর মাঝেই শাকিব খান ব্যস্ত হয়ে পড়েন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’ প্রজেক্ট নিয়ে। গত ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পরপর কিংবা আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরেও আটকে থাকা অংশের কাজটি করা সম্ভব হয়নি।

​শাকিব খানের ম্যানেজার মনির জামান জানান, অন্যান্য কাজের ক্ষেত্রে শিডিউল অনুযায়ী কাজ হলেও এ ছবির বিষয়ে পরিচালক তা সামলে উঠতে পারেননি। বারবার শিডিউল নেওয়ার পরেও কাজ শুরু করতে না পারাকে তিনি বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন।

​এদিকে শিল্পী ও কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিক না দেওয়ার কারণে শুটিং আটকে আছে—এমন গুঞ্জন থাকলেও তা অস্বীকার করেছেন নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। তিনি নিশ্চিত করেছেন, শুটিং চলাকালে সব বকেয়া পরিশোধের নিয়ম নেই, ফলে সম্মানীসংক্রান্ত খবরটি সঠিক নয়। খুব শিগগিরই নতুন টিজার ও মুক্তির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

​বর্তমানে শাকিব খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং এ মাসেই দেশে ফিরবেন। আগামী নভেম্বরের শুরুতে ঈদুল ফিতরের ‘নিঃস্ব’ এবং এরপর ঈদুল আজহার ‘মহব্বত’ ছবির দৃশ্যধারন শুরু করার কথা রয়েছে তার। এই দুই বড় প্রজেক্টের ব্যস্ততার ফাঁকে ‘সোলজার’-এর ৯ দিনের কাজ কতটুকু সামলে নেওয়া সম্ভব হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ফলে চলতি বছরের ডিসেম্বরেও ছবিটির পর্দা কাঁপানোর সম্ভাবনা একপ্রকার ক্ষীণ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0