আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী চাঁদপুরের পিন্টু সপরিবারে চট্টগ্রাম থেকে আটক
ঋণের বোঝা সামলাতে না পেরে সপরিবারে আত্মগোপনে যাওয়া চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম জেলার পটিয়া এলাকায় অভিযান চালিয়ে স্ত্রী ও দুই সন্তানসহ তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে এ অভিযান পরিচালিত হয়। পিন্টু দাসের স্ত্রী রিমি ও তার দুই ছেলে আটকের সময় সঙ্গে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকেই এই ব্যবসায়ী আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযানে নামে পুলিশ। চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালামের নেতৃত্বে টানা দুই দিন ধরে অভিযান চালিয়ে পটিয়া থেকে সপরিবারে তাকে আটক করা হয়।
প্রাসঙ্গিক সংবাদ
অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসআই কালাম জানান, মূলত ঋণের বিপুল চাপের কারণেই তিনি সপরিবারে আত্মগোপনে গিয়েছেন। আটক ব্যক্তিদের উদ্ধার করে চাঁদপুরে নিয়ে আসার আইনি প্রক্রিয়া চলছে। এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











