চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় আলমডাঙ্গার এক নারীর মৃত্যু

১৬ আগস্ট ২০২৬ - ১৬:৩৩
প্রকাশিত: ২ মাস আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় আলমডাঙ্গার এক নারীর মৃত্যু
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মিনি খাতুন (৬০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত মিনি খাতুন আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী গ্রামের মৃত ইউনুসের স্ত্রী।

স্থানীয় সূত্র জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার মাথার সমস্যার কারণে চিকিৎসার জন্য ডাক্তারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন।

​প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে তাকে মোমিনপুর স্টেশনসংলগ্ন রেললাইনের ওপর দিয়ে হেঁটে যেতে দেখা যায়। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর 'সাগরদাঁড়ি এক্সপ্রেস' ট্রেনটি তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0