দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২

০১ আগস্ট ২০২৬ - ১৬:২৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮৭২ জন।

​স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, গত বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৪৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিতভাবে হামে মারা গেছে ৯৬ জন শিশু। ফলে এই রোগে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪০ জনে।

​স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, গত এক দিনে নতুন করে ১২১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ১৮০ জন নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে চিহ্নিত হলো।

​এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭৫১ জনের দেহে হামের উপসর্গ ধরা পড়েছে। নির্দিষ্ট মেয়াদে এ নিয়ে মোট ১ লাখ ২৯ হাজার ৬১ জন শিশুর মধ্যে এই রোগের লক্ষণ দেখা গেল। প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন ভর্তি হয়েছে, যার মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0