কারা জাম্বুরা খাওয়া থেকে বিরত থাকবেন? সতর্ক করলেন পুষ্টিবিদ
ভিটামিন ও নানা পুষ্টিগুণে ভরপুর মৌসুমি ফল জাম্বুরা শরীরের জন্য অত্যন্ত উপকারী হলেও নির্দিষ্ট কিছু মানুষের জন্য এটি শারীরিক জটিলতার কারণ হতে পারে। অতিরিক্ত গ্রহণ বা ভুল অভ্যাসের কারণে দেখা দিতে পারে নানা স্বাস্থ্যঝুঁকি। রাজধানীর এএমজেড হাসপাতালের পুষ্টিবিদ ডা. মো. জয়নুল আবেদীন দীপু এবং স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্ম ‘চাইনি হেলথ’-এর তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ তুলে ধরা হলো।
পুষ্টিবিদদের মতে, প্রতি ৬০০ গ্রাম জাম্বুরায় প্রায় ২৩০ কিলোক্যালোরি, ১৩০০ মিলিগ্রাম পটাশিয়াম ও ৬০ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। এ ছাড়া এটি দৈনিক চাহিদার ৪১% ভিটামিন সি, ৩০% কপার, ১৮% থায়ামিন, ১৩% রাইবোফ্ল্যাভিন এবং ৬% ফাইবার জোগায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, প্রদাহ কমানো ও ক্যানসারের ঝুঁকি হ্রাসে সহায়তা করে। একই সঙ্গে এটি স্নায়বিক কার্যকারিতা বজায় রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর।
তবে কিছু ক্ষেত্রে জাম্বুরা পরিহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা:
- ওষুধ গ্রহণকারী ব্যক্তি: কোলেস্টেরল কমানোর স্ট্যাটিন এবং উচ্চ রক্তচাপের ওষুধ (যেমন নিফেডিপাইন) সেবনকারীদের জাম্বুরা এড়িয়ে চলা উচিত। এটি ওষুধের স্বাভাবিক কার্যকারিতায় বাধা সৃষ্টি করে।
- কিডনি রোগী: জাম্বুরায় প্রচুর পটাশিয়াম থাকায় রক্তের পটাশিয়ামের মাত্রা বেশি থাকা কিডনি রোগীদের জন্য এটি ক্ষতিকর।
- অনিয়মিত হৃদস্পন্দনের রোগী: হৃদস্পন্দনে ভারসাম্যহীনতা থাকলে জাম্বুরা খেলে সমস্যা আরও বাড়তে পারে।
- মেনোপজ পরবর্তী নারী: মধ্যবয়সের পর নারীদের প্রচুর পরিমাণে জাম্বুরা খাওয়া থেকে বিরত থাকা শ্রেয়।
সাধারণ ব্যক্তিরা পরিমিত পরিমাণে জাম্বুরা খেলে এর পূর্ণ পুষ্টিগুণ লাভ করতে পারবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











