দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১৮
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২১৮ জন। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে সিলেট অঞ্চলের দুই জন (সিলেট-১ ও হবিগঞ্জ-১) এবং ময়মনসিংহের ১ জন বাসিন্দা রয়েছেন। তবে এই নির্দিষ্ট সময়ে ল্যাব পরীক্ষায় নতুন করে কারও হামজনিত মৃত্যু নিশ্চিত করা হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৬৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৯৬ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে ১ হাজার ১৭ জন সন্দেহভাজন এবং ২০১ জন নিশ্চিতভাবে হাম আক্রান্ত। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৪ হাজার ৬৫৫ জনে। এছাড়া চিকিৎসা শেষে এ পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৫২৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











