দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫

০৬ আগস্ট ২০২৬ - ১৫:১৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫
ছবি:সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৮৫ জনের শরীরে নিশ্চিতভাবে রোগটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি জানানো হয়।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের লক্ষণ নিয়ে নতুন করে ৭৩৩ জন সন্দেহভাজন রোগী রিপোর্ট করেছেন। এর মাধ্যমে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত মোট সন্দেহভাজন হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনে।

​অন্যদিকে, এ পর্যন্ত গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া হামরোগীর সংখ্যা ১৬ হাজার ৭৪০ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ৬ আগস্টের মধ্যে রোগটির প্রাদুর্ভাব শুরুর পর থেকে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন। আক্রান্তদের মধ্যে সফল চিকিৎসা শেষে ইতোমধ্যে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

​প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রোগটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ৬ আগস্ট পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে মোট ৭৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে এখন পর্যন্ত মোট ৯৬ জনের প্রাণহানি ঘটেছে। তবে বিগত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী হিসেবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0