এসএসসিতে শতভাগ জিপিএ-৫ পেয়ে সফলতার ধারা বজায় রাখল নাছিমা কাদির মোল্লা স্কুল
এবারের এসএসসি পরীক্ষার ফলাফলেও নিজেদের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কadir মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। প্রতিষ্ঠানটি থেকে এ বছর মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জনের সাফল্য দেখিয়েছে।
বিদ্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় টানা শতভাগ পাসসহ ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে প্রতিষ্ঠানটি।
গত বছরের ফলাফলেও প্রতিষ্ঠানটি অনন্য কৃতিত্ব দেখিয়েছিল। ২০২৫ সালে ৩২০ জন পরীক্ষার্থীর সবাই পাস করে জিপিএ-৫ পেয়েছিল। এর আগে ২০২৪ সালে ২৯৪ জনের মধ্যে ২৯৩ জন, ২০২৩ সালে ২৭৮ জনের মধ্যে ২৭০ জন এবং ২০২২ সালে ২৬৬ জনের সবাই জিপিএ-৫ অর্জন করে। এছাড়া ২০২১ সালে ২৩৭ জন, ২০২০ সালে ২০০ জন, ২০১৯ সালে ১৬৮ জন, ২০১৮ সালে ১৩৭ জন এবং ২০১৭ সালে অংশ নেওয়া ১৬৪ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিল।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কadir মোল্লা ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, নরসিংদীর মতো মফস্বল এলাকা থেকে গুণগত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যেই তিনি ও তাঁর স্ত্রী নাসিমা বেগম প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই প্রতিবছর এমন গৌরবোজ্জ্বল ফলাফলের মূল চাবিকাঠি বলে তিনি উল্লেখ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











