অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের দাম বাড়ালো বিইআরসি

০৯ আগস্ট ২০২৬ - ১৭:০৫
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের দাম বাড়ালো বিইআরসি
ছবি: সংগৃহীত

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগস্ট মাসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ভেতরের ফ্লাইটগুলোর জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

​রোববার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি এই তথ্য জানিয়েছে।

​পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও বিইআরসি জ্বালানির দাম বাড়িয়েছে। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য শূন্য দশমিক ৮৫৫৬ ডলার থেকে বৃদ্ধি করে ১ দশমিক ০৩৫৮ ডলার করা হয়েছে।

​উল্লেখ্য, চলতি বছরের ২৪ মার্চ জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ রুটে ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক রুটে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল, যার ধারাবাহিকতায় ৭ এপ্রিলে আবারও সমন্বয় করা হয়। পরবর্তী সময়ে মে মাসে অভ্যন্তরীণ রুটের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা এবং জুনে ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে আরও কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সায় আনা হলেও আগস্ট মাসে এসে তা পুনরায় বাড়ানো হলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0