এক দিনের ব্যবধানে দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত?

০৭ আগস্ট ২০২৬ - ১১:৫৬
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এক দিনের ব্যবধানে দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত?
ফাইল ছবি।

দেশের বাজারে মাত্র এক দিনের ব্যবধানে আবারও পরিবর্তিত হলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই দর শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) মূল্য হ্রাস পাওয়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাজারে নতুন এই দর নির্ধারণ করা হয়েছে।

​নতুন দর অনুযায়ী, বর্তমানে বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা (ভ্যাটসহ)। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায় বিক্রি হবে।

​উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার বাজুস প্রতি ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি করেছিল। তবে ২৪ ঘণ্টার ব্যবধানেই আবারও কমানো হলো মূল্যবান এই ধাতুর দাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0