আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, সামারি ট্রায়াল কোর্টে প্রেরণ

১৭ আগস্ট ২০২৬ - ১৮:০৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, সামারি ট্রায়াল কোর্টে প্রেরণ
আলমডাঙ্গায় ট্যাপেন্টা ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গত রোববার (১৬ আগস্ট) উপজেলার গোপালনগর মাঠের একটি পান বরজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার মাদারহুদা গ্রামের আবু তাহেরের ছেলে রাসেল আহম্মেদ (২৪) এবং গোপালনগর গ্রামের নুর হোসেনের ছেলে তানভীর আহমেদ (২১)।

​পুলিশ সূত্রে জানা গেছে , জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলাজুড়ে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছে। এই কার্যক্রমের অংশ হিসেবে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল হক হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল বারাদী ইউনিয়নের গোপালনগর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানকার একটি পান বরজের ভেতর থেকে রাসেল ও তানভীরকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৯ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

​উদ্ধার করা মাদকের জব্দতালিকা প্রস্তুত করার পর গ্রেপ্তার আসামিদের তাৎক্ষণিক বিচারের লক্ষ্যে সামারি ট্রায়াল কোর্টে পাঠিয়েছে পুলিশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 2
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0