আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫, ৪ জনকে সামারি ট্রায়ালে প্রেরণ

১১ আগস্ট ২০২৬ - ২২:১২
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫, ৪ জনকে সামারি ট্রায়ালে প্রেরণ
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে তাৎক্ষণিক বিচারের উদ্দেশ্যে সামারি ট্রায়াল কোর্টে প্রেরণ করেছে পুলিশ।

​পুলিশ সূত্রের বরাতে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার রাতে আলমডাঙ্গা থানার পারকুলা বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।

​এসআই (নিঃ) মো. ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে পারকুলা বাজারের শফি ডাক্তারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে মো. জিহাদ (২৫) নামের এক যুবককে ১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিহাদ পারকুলা গ্রামের আব্দুর রশীদের ছেলে।

​অন্যদিকে, ওসমানপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. নবান হোসেনের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওসমানপুরের মো. শামিম খন্দকারের বসতঘরের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— ওসমানপুর হঠাৎপাড়া গ্রামের মৃত লিয়াকত খন্দকারের ছেলে মো. মিরা খন্দকার (৩৬), লক্ষীপুর গ্রামের আহাদ আলীর ছেলে মো. সাকিব (২০) এবং একই গ্রামের জিয়ার মন্ডলের ছেলে মো. শুভ (২০)।

​এছাড়া আলমডাঙ্গা থানা পুলিশের অপর একটি দল স্টেশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার মো. মোমিন হোসেন (৩৫) পাবনা জেলার ঈশ্বরদী থানার মোহাম্মদপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তাকে গ্রেপ্তার শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

​পুলিশ জানায়, মাদকসহ গ্রেপ্তারকৃত চারজন— মো. মিরা খন্দকার, মো. সাকিব, মো. শুভ ও মো. জিহাদকে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 2
অপছন্দ অপছন্দ 1
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0