যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার সোনার বারসহ আটক-২

২০ জুন ২০২৬ - ১৭:৩১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার সোনার বারসহ আটক-২
যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার সোনা উদ্ধার, আটক-২

যশোর প্রতিনিধি : যশোর-নড়াইল মহাসড়কে ব্যাটেলিয়ানের ১ নং গেটের সামনে অভিযান চালিয়ে  ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) শনিবার (২০) জুন দিবাগত রাত ২ টার দিকে এ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি প্রাইভেট কার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাটেলিয়ান ১ নম্বর গেটের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তিন কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার হয়।

উদ্ধারকুত সোনার বারের আনুমানিক বাজারমূল্য সাত কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা।  এ সময় সোনা বহনের অভিযোগে খন্দকার মাহাবুবুল হক (৪৫) ও মো. আনিস (৩৬) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের তথ্যের ভিত্তিতে আরও একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন এবং নগদ চার হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে  জানান, ঢাকার ধোলাইপাড়ের চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো  সংগ্রহ করেছি। পরিকল্পনা ছিল যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে নিয়ে যাওয়ার। এদিকে উদ্ধার হওয়া সোনার বার গুলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পরীক্ষা-নিরীক্ষার পর  খাঁটি সোনা বলে নিশ্চিত করা হয়েছে। উদ্ধার স্বর্ণ, প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ অর্থসহ জব্দ করা মালামালের মোট বাজারমূল্য সাত কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।

এ ঘটনায় আটক আসামি ও উদ্ধার করা সোনার বারসহ আলামত যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0