জুনিয়র এশিয়া কাপ হকি: চীনের পর মালয়েশিয়ার কাছেও হারল বাংলাদেশ

০৬ সেপ্টেম্বর ২০২৬ - ১৮:৪৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জুনিয়র এশিয়া কাপ হকি: চীনের পর মালয়েশিয়ার কাছেও হারল বাংলাদেশ
ছবি সংগৃহীত

জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এই খেলায় সমতায় ফিরেও শেষ পর্যন্ত পয়েন্ট হাতছাড়া করে বাংলাদেশ।

​ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই দলের আক্রমণ-প্রতিআক্রমণ চললেও কোনো পক্ষই গোল করতে পারেনি। তবে দ্বিতীয় কোয়ার্টারের ২১ থেকে ২৩ মিনিটের মধ্যে পরপর দুই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ২৪ মিনিটে আব্দুল্লাহ গোল করে ব্যবধান কমালে সমতায় ফেরার আশা জাগে। এরপর তৃতীয় কোয়ার্টারে মেহেদী হাসানের দুর্দান্ত এক ফিল্ড গোলে ২-২ সমতায় ফেরে বাংলাদেশ।

​তবে চতুর্থ ও শেষ কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মালয়েশিয়া। মালয়েশিয়ান ফরোয়ার্ড সুজাইনি ফাহমি ৪৮ ও ৫১ মিনিটে পরপর দুই গোল করে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ভেঙে দেন। শেষ পর্যন্ত ৪-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলকে।

​এ নিয়ে জুনিয়র এশিয়া কাপে নবমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টে দলটির সর্বোচ্চ সাফল্য ১৯৯৬ সালে সেমিফাইনালে খেলা। ১০ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ ‘বি’ গ্রুপে রয়েছে, যেখানে তাদের সঙ্গী পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও কাজাখস্তান। আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0