সিপিএলে ৩৯ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দাসুন শানাকার

০৪ সেপ্টেম্বর ২০২৬ - ১৩:৩৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সিপিএলে ৩৯ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দাসুন শানাকার
ছবি সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুততম শতকের নতুন ইতিহাস লিখেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় এই আসরে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলতে নেমে সেন্ট লুসিয়ার বিরুদ্ধে রেকর্ডটি নিজের নামে করে নেন তিনি।

​রেকর্ড গড়া সেঞ্চুরি ও বিশাল জয়

ম্যাচে বিধ্বংসী ব্যাটিং চালিয়ে মাত্র ৩৯ বলেই শতক পূর্ণ করেন শানাকা। শেষ পর্যন্ত ৪৩ বলে ১২১ রানের এক অপরাজিত ইনিংস উপহার দেন তিনি। তাঁর এই অসাধারণ শতকে ভর করে সেন্ট কিটস ১৩৭ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।

​পেছনে পড়ল রাসেল ও হেটমায়ারের রেকর্ড

৩৯ বলে শতক হাঁকিয়ে শানাকা ভেঙে দেন আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার ও টিম সাইফার্টের ৪০ বলে করা দ্রুততম সেঞ্চুরির যৌথ রেকর্ড। ২০১৮ সালে রাসেল ৪০ বলে শতক করেছিলেন, আর হেটমায়ার ও সাইফার্ট একই দিনে সেই মাইলফলক স্পর্শ করেছিলেন গত বছর। এছাড়া এই তালিকার পেছনে পড়েছেন ২০১৬ সালে ৪৯ বলে শতক করা ক্রিস গেইল এবং ২০১৮ সালে ৫৩ বলে সেঞ্চুরি করা কাইরন পোলার্ড।

​উল্লেখ্য, ৩৯ বলে সেঞ্চুরি করার স্বাদ এবারই প্রথম পাননি এই শ্রীলঙ্কান ক্রিকেটার। এর আগে ২০১৬ সালে শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টেও সমান ৩৯ বলে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়িছিলেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0