প্রোটিয়া ‘এ’ দলের বিপক্ষে তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি

০১ সেপ্টেম্বর ২০২৬ - ২২:২৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
প্রোটিয়া ‘এ’ দলের বিপক্ষে তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি
তাওহীদ হৃদয়ের ডবল সেঞ্চুরি। ছবি সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা 'এ' দলের পাহাড়সম রানের জবাবে ব্যাট হাতে একাই লড়াই টানলেন বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক তাওহীদ হৃদয়। চার দিনের আন-অফিশিয়াল টেস্ট ম্যাচে পচেফস্ট্রমে ক্যারিয়ারের অনন্য এক মাইলফলক স্পর্শ করে হাঁকিয়েছেন অনবদ্য এক ডাবল সেঞ্চুরি। জাতীয় দলের টেস্ট স্কোয়াডে সুযোগ না পাওয়ার হতাশা যেন দূর করলেন দায়িত্বশীল এই ইনিংসে।

​দুই বড় জুটিতে প্রতিরোধ

স্বাগতিকদের সংগ্রহ করা ৫১২ রানের জবাবে প্রথম ইনিংসে ১৩৫ রানে ৪ উইকেট হারিয়ে প্রাথমিক বিপদে পড়েছিল বাংলাদেশ ‘এ’। সেখান থেকে অধিনায়ক হৃদয়কে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন জাকের আলী অনিক। ৩ই সেপ্টেম্বর তৃতীয় দিনেও সফরকারীদের ব্যাটিং ধারাবাহিকতা বজায় থাকে। জাকের আলী অনিক দুর্ভাগ্যজনকভাবে সেঞ্চুরি মিস করে ১৬৮ বলে ৯৪ রান করে আউট হন। তবে তার আগে পঞ্চম উইকেটে এই জুটি দলের খাতায় যোগ করে মূল্যবান ১৫১ রান।

​সাইফউদ্দীনকে নিয়ে শতক পেরিয়ে জোড়া শতক

জাকের ফেরার পর ষষ্ঠ উইকেটে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীনকে সাথে নিয়ে আবারও বড় জুটি বাঁধেন তাওহীদ হৃদয়। দুই ব্যাটার মিলে ১৮৫ রানের জুটিতে প্রোটিয়াদের চ্যালেঞ্জ জানান। ১৭১ বলে ১০টি চার ও ১টি ছক্কায় ৮৭ রানের কার্যকর অবদান রেখে আউট হন সাইফউদ্দীন। অন্যদিকে দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম দ্বিশতক পূরণ করেন হৃদয়।

​তৃতীয় দিন শেষে পরিস্থিতি

দিনের খেলা শেষে তাওহীদ হৃদয় ৩৩৯ বলে ২২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০৪ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার করা প্রথম ইনিংসের সংগ্রহের চেয়ে বাংলাদেশ ‘এ’ দল এখনো ৪১ রানে পিছিয়ে রয়েছে। শেষ ও চতুর্থ দিনে ঘাটতি পুষিয়ে দলকে লিড দেওয়াই থাকবে বাংলাদেশ অধিনায়কের মূল লক্ষ্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0