আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি মারুফা ও সোবহানার

০১ সেপ্টেম্বর ২০২৬ - ১৭:৫৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি মারুফা ও সোবহানার
ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে দারুণ বোলিংয়ের স্বীকৃতি পেলেন ডানহাতি পেসার মারুফা আক্তার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন বাংলাদেশের এই তরুণী।

​আইসিসির প্রকাশিত সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিং অনুযায়ী মারুফার বর্তমান অবস্থান ৩৭তম। নারী এশিয়া কাপের শুরুর ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ৭১ রানের ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং করে ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২টি উইকেট নেন মারুফা।

​একই ম্যাচে নজরকাড়া পারফরম্যান্সের কারণে ব্যাটিং ও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের আরও কয়েকজন ক্রিকেটারের। ৪২ বলে ৪০ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ব্যাটারদের তালিকায় এক ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠে এসেছেন সোবহানা মোস্তারি।

​অন্যদিকে, ১টি ছক্কা ও ৩টি চারের মারে ১৮ বলে ৩১ রান করে ব্যাটারদের তালিকায় যৌথভাবে ৫৪তম স্থানে জায়গা করে নিয়েছেন স্বর্ণা আক্তার। এছাড়া অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও দুই ধাপ এগিয়েছেন তিনি। সেখানে সতীর্থ রাবেয়া খানের সঙ্গে যৌথভাবে ৩১ নম্বর স্থানে রয়েছেন স্বর্ণা। উল্লেখ্য, এই অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা হেইলি ম্যাথিউস।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0